May এর ব্যবহার।

 মে'র ব্যবহার জানতে আসছো,,মাইন্ড ভালো করো। আমি কি বুঝাই আর তুমি কি বুঝো।এই মে' মানে এই May.এই বার বুঝলা? কি বুঝলা কিছুই বুঝো নাই এখনো 🥱। আমিতো বুঝাইছি মে' মাসের কথা 🥴।

আসো তাহলে এই মে'র ব্যবহার জানার আগে আমরা একটা গল্প শুনে নেই,,স্যার ক্লাসে ইংরেজি গ্রামার শেখাচ্ছেন। তার গ্রামার টপিক হল এই মে'র ব্যবহার। ক্লাস শেষ,,স্যার বাড়ির কাজ দিলেন। বাড়ির কাজটি হলো এই মে'র ব্যবহারে যা যা আছে সব মুখস্থ করে খাতায় লিখে আনতে হবে।আচ্ছা স্যারের আদেশ বলে কথা। পরের দিন সবাই বাড়ির কাজ করে নিয়ে আসলো কিন্তু কালি দাস ছাড়া।(আসলে কালি দাস ওই দিন ক্লাসে উপস্হিত ছিলো না।) স্যার বললেন কি হে কালিদাস তোর বাড়ির কাজ কোথায়।কালিদাস বললো আসলে স্যার আমিতো গতকাল স্কুলে আসতে পারি নাই তাই আজকে আমার পড়া হয়নি স্যার। তাছাড়া স্যার আমিতো জানি ও না যে আপনি কি পড়া দিয়েছেন। তাহলে কাল স্কুলে আছিস নি কেন?"স্যার বলল"। কালিদাস বলল,স্যার শ্রাদ্ধ খেতে গিয়েছিলাম।স্যার জিজ্ঞেস করল শ্রাদ্ধ কার ছিলো? কালিদাস (আমতাআমতা করে) ইয়ে মানে স্যার কাল আমার এক দূরসম্পর্কের মামার, চাচাতো ভাইয়ের বউয়ের দূরসম্পর্কের মামার শশুরের শ্রাদ্ধ খেতে গিয়েছিলাম। তা তোকে নিমন্ত্রণ করলো?স্যার বলল। স্যার শ্রাদ্ধ খেতে আবার নিমন্ত্রণ লাগে নাকি? নিমন্ত্রণ না করলেও  শ্রাদ্ধ খাওয়া যায়। কালিদাস বলল। স্যার আবার বলল,আগে বল তোকে নিমন্ত্রণ করলো কি না?  আজ্ঞে না স্যার। সালা ছুঁচো কোথাকার। এবার কাজের কথায় আয়, আজকে তোর "মে'র ব্যবহার "এই পড়া না হওয়ার কারনে দশ ঘা বেতের বারি খেয়ে যা। স্যার কি বললেন আরেক বার বলুন কিসের ব্যবহার? মে'র ব্যবহার। কালিদাস হেসে বললো এ আবার কি কঠিন ব্যাপার। এই মে'র ব্যবহার তো আমি জানি স্যার। বলিস কি তাহলে বলতো। বলছি স্যার বলছি। এই মে'র ব্যবহার করতে হলে আগে আমাদের জানতে হবে, মে' কাকে বলে? মে' কত প্রকার ও কি কি? তার পর এর ব্যবহার সঠিক ভাবে করতে হবে। স্যার বলল, বলিস কিরে কালু। ঠিক করে বল।

বলছি তো স্যার। (কালিদাস শুরুকরে দিলো)

প্রথমেই মে' কাকে বলে,,মে' হলো একটি জাত। যেমন, মানুষের মধ্যে দুটি জাত আছে। একটি হলো পুরুষ আর অপরটি হলো নারী।আর এই নারীকেই বলে মে'।

মে' কত প্রকার ও কি কি,,,মে' অনেক ধরনের হয়। কারন এই ব্যাপারটা গণনা করা মুশকিল। যেমনঃ কালো মে, ধলা মে, শ্যামলা মে, ভদ্র মে, অভদ্র মে, ঝগড়াটে মে, দুনদি মে 😬। আরো আছে স্যার, কানা, ল্যাংরা, খুড়া, বুকরা,ট্যারা ইত্যাদি। 

মে'র ব্যবহার,,,

 কালো মে'- আমরা জানি, কালা গলার মালা। তাই কালো মে'দের মালা বানিয়ে গলায় ব্যবহার করতে হবে।

ধলা মে'- স্যার আমরা বাংলা সিনেমায় প্রায়শই শুনি যে, নাইকারা চাদের মতোন উজ্জ্বল। আমরা জানি,সিনেমার নাইকারা ধলা হয়।তাই এই ধলা মে'দের রাতের অন্ধকারে আলো বানিয়ে ব্যবহার করতে হবে।

এবার স্যার বলল এবার তুই থাম।

সাথে সাথে কালিদাস বলে উঠলো স্যার আর একটা মে' আছে। স্যার বলল,ওই টা আবার কোন মে'?

কালিদাস বলল স্যার শুনেন তাহলে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আর হইলো আপনার এই মে',,,!

ক্লাসের সবাই হেসে গড়াগড়ি 😁

আমরা যেন এভাবে মে'র ব্যবহার না করি,,😁

তাহলে আমরা শিখবো এই may টাকে কিভাবে ব্যবহার করবো,,,।


May অর্থ= পারা

আর May সাধারনত সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়। 

ex: আবির আসতে পারে।

     = Abir may come. (এখানে বোঝানো হয়েছে,আবির আসতেও পারে আবার না আসতেও পারে)সম্ভাবনা।

ex: কাল বৃষ্টি হতে পারে।

    = It may rain today.(এখানেও একই ভাবে সম্ভাবনা আছে।কারন,আজ বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে।)

ex: সে আমাকে ঘৃনা করতে পারে বা ভালোবাসতে পারে।

    = He/She may hate/love me.(ওই একই সম্ভাবনা)


আবার, অনুমিত দেওয়া নেওয়া অর্থেও May -এর ব্যবহার করা হয়।

 ex:আমি আসতে পারি?

    =May I come in?

 ex:  আপনি এখানে বসতে পারেন।

    = You may sit here.


বিঃদ্র,

     may সব সময় subject এর পরে বসে। may- এর পরে to বসে না। আর may এর পরে সব সময় মূল verb টি বসে।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সংক্ষিপ্ত বাক্যের রূপ-Forms of small speeches