মজার কিছু ইংরেজি শব্দ
আমাদের দৈনিন্দ জীবনে চলার পথে কিছু কিছু ইংরেজি শব্দের ব্যবহার যা আমাদের জানা প্রয়োজন।
>যদি আপনাকে কেউ উপকার করে অথবা আপনাকে পরিক্ষায় সকল কিছুই দেখায় তাহলে আপনি তাকে অবশ্যই Thank you বলতে ভুলবেন না যেন।আপনি সংক্ষেপে Thanks-ও বলতে পারেন। আর যদি কৃজ্ঞতা প্রকাশ করা এতেও যথেষ্ট বলে আপনার মনে না হয় তাহলে many many thanks (মেনি মেনি থ্যাংকস) বাThank you very much(থ্যাংক ইউ ভেরি মাচ)বলতে পারেন।
>যদি কেউ আপনাকে কিছু দিতে চায়,আর আপনি যদি তা নিতে ইচ্ছুক না হন,তাহলে বাংলার মতো বলবেন না যেন আমার প্রয়োজন নেই--একটু কষ্ট করে ইংরেজিতেই বলে ফেলুন-I don't want( আই ডোন্ট ওয়ান্ট)।অথবা বলুন No thanks(নো থ্যাংকস ).
>আপনি কারো সামান্য কাজ করে দিলেন,আর সেই ব্যক্তি আপনাকে বললেন thank you,এখানেই কিন্তু সব শেষ হল না।আপনি চুপ করে থাকলে লোকটি আপনাকে দেমাগি বা অসভ্য ভাবতে পারে।তাই আপনিও সাথে সাথে বলে ফেলুন-
(a) It’s all right(ইটস্ অল রাইট) ঠিক আছে। বা
(b) No mention (নো মেনশন) এ আর এমন কি,অথবা
(c) welcome (ওয়েলকাম) বা you are welcome (ইউ
আর ওয়েলকাম) -আমি কি আপনার জন্য আরো কিছু করতে
পারি?
যদিও তৃতীয়টাও বিনয় প্রকাশের সর্বোত্তম বাক্য,অপর দুটিও ব্যবহার করা যেতে পারে।
>যদি আপনি কাউকে কোনো জিনিস দিতে রাজি হয়ে যান তাহলে বাংলায় না বলে একটু কষ্ট করে ইংরেজিতেই বলে ফেলুন -Take it( টেক ইট)।তাহলে শুনতে একটু ভালো শোনায়। আর তাছাড়া আপনি তার কাছে একটু স্মার্টও হয়ে গেলেন।
>আপনি কোনো মহিলা বা কোনো লোককে রাস্তা ছেড়ে দিয়ে সরে দাড়ালেন,তারপর হয়তো আপনি তাকে বাংলায় বলবেন আপনি প্রথমে চলুন। ইংরেজিতে বলার সময় বাংলায় বলার মতো বলবেন না যেন -first you(ফাস্ট ইউ) তখন বলতে হবে -after you(আফটার ইউ)।
>যদি চলার সময় আপনার সাথে বা আপনার হাতের সাথে অনিচ্ছায় কারো সাথে ধাক্কা লেগে যায় তাহলে দেরি না করে সাথে সাথে বলে ফেলুন- sorry(সরি)আর যদি কোন মেয়ের সাথে লাগে তাহলে তো কোনো কথাই নেই।নইলে খারাপ কিছু হতে পারে আপনার সাথে।তাই এখন থেকে সব সময় sorry বলার অভ্যাসটা করে ফেলুন।এতে আপনারই মঙ্গল।
>আপনি কারো সাথে টেলিফোনে না মুখোমুখি বসে কথা বলছেন, কিন্তু অপর ব্যক্তির কথা আপনি ঠিক ভাবে শুনতে পারছেন না,তখন যেন বলবেন না যে,কিছু শোনা যাচ্ছে না,তখন একটু চেচিয়ে বলুন -pardon(পারডন) বা I beg your pardon (আই বেগ ইয়োর পারডন)।এখন অপর ব্যক্তি পারলে আপনার সাথে মাইক নিয়ে কথা বলতে শুরু করে দিবে।
ইংরেজিতে ভদ্রতা প্রকাশের জন্য এই সব ছোট ছোট বাক্য গুলো সব সময় মনে রাখবেন।
নম্রতাসূচক কয়েকটি বাক্য -Some polite phrases (সাম পোলাইট ফ্রেজেস):-
1.আমি সময় নিয়েও না আসতে পারার জন্য ক্ষমাপ্রার্থী-please accept my apologise for not keeping the appointment -(প্লিজ এ্যাকসেপট্ মাই এপোলোজিস ফর নট কীপিং দা অ্যাপোইনমেন্ট)।
2.দেরি হওয়ার জন্য ক্ষমা চাচ্ছি-Excuse me for being late.(এক্সকিউজ মি ফর বিং লেট)।
3.ভুল হয়ে গেছে ক্ষমা করবেন-It's by mistake,please excuse me(ইটস্ বাই মিসটেক, প্লিজ এক্সকিউজ মি)।
4.আমি অত্যন্ত দুঃখিত-I am extremely sorry(আই এম এক্সট্রেমলি সরি)
5.কাজে ব্যাঘাত ঘটিয়েছি,ক্ষমা চাইছি-Excuse me,I have disturbed you(এক্সকিউজ মি আই হ্যাভ ডিষ্টার্বড ইউ)
মনে রাখবেন -To remember
ক্ষমা প্রার্থনা করারা জন্য ইংরেজিতে অনেকগুলো শব্দের ব্যবহার হয়।নিচে দেওয়া হল:
Excuse (v) - ক্ষমা করা।৷ সাধারণ কথাবার্তায় প্রযোজ্য।
Forgive (v)- ক্ষমা করা। অপরাধীকে ক্ষমা করা।
Pardon (v)- অপরাধের দণ্ডভোগ থেকে মুক্তি দেওয়া।
Apologise (v)- ভুল স্বীকার করা।
Sorry (adj)- দুঃখিত।
I am sorry - আমি অনুতপ্ত।
আরো মজার মজার ইংরেজি জানতে আমাদের সাইটটির সাথে থাকুন সব সময়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন