সংক্ষিপ্ত বাক্যের রূপ-Forms of small speeches
মনের ভাব প্রকাশের জন্য ইংরেজিতে পুরো বাক্যটি না বলে দু একটি শব্দেই কাজ চলে যায়।উদাহরণ স্বরূপ-Yes sir, No sir প্রভৃতি। বাক্যের সংক্ষিপ্ত রূপের সাথে ইংরেজি ভাষা শিখতে আগ্রহী প্রত্যেকেরই ভালোভাবেই পরিচয় থাকা দরকার। কাজটা একেবারেই সহজ কারণ এগুলোতে ব্যকরণের কোন মার-প্যাচ থাকে না।
সংক্ষিপ্ত বাক্যের রূপ-Forms of small speeches:
1.আমি এইমাত্র আসছি - Just coming (জাষ্ট কামিং)
2.বেশ,খুব ভালো - Very well ( ভেরি ওয়েল)
3. ঠিক আছে - All right ( অল রাইট)
4. আপনি যা বলেন - As you like (এ্যাজ ইউ লাইক)
5. আর কিছু বলার আছে - Anything else (এনিথিং এলস্)
6. ধন্যবাদ দিয়ে লজ্জা দেবেন না - No mention ( নো মেনশন)
7. আজ চলি - Ta-Ta (টা-টা)
8.একটুও না - Not a bit ( নট এ বিট)
9. কেন হবে না - Why not (হোয়াই নট)
10. এই সম্মান দেখানোর জন্য ধন্যবাদ - Thanks for this honour ( থ্যাংকস ফর দিস অনার)
11. থাক থাক যথেষ্ট হয়েছে - Enough (এনাফ)
12. ঠিক আছে আচ্ছা - OK (ওকে)
13. আবার আসবেন - Come again ( কাম অ্যাগেন)
14. বিদায় তবে - Good bye (গুড বাই)
15. স্বগতম - Welcome ( ওয়েলকাম)
16. কথা প্রসংগে - By the by ( বাই দা বাই)
আদেশসূচক বাক্য
1.শোন - Listen (লিসন)
2. এই নাও - Take this ( টেক দিস)
3. সাবধান - Be careful (বি কেয়ারফুল)
4. দাঁড়াও থামো - Stop (স্টপ)
5. বলো - Speak (স্পীক)
6.সোজা চলে যাও - Go straight (গো ষ্টেট)
7. চুপ করো - Be silent (বি সাইলেন্ট)
8.এদিকে এসো - Come here (কাম হেয়ার)
9.ধীরে সুস্হে যাও - Go slowly (গো স্লোলী)
10. তৈরী হয়ে নাও - Be ready (বি রেডি)
11.এখানে দাড়াও - Stand here (স্ট্যান্ড হেয়ার)
12. এদিকে দেখ - Look here (লুক হেয়ার)
13.কাছে এসো - Come here (কাম হেয়ার)
14.বাইরে অপেক্ষা কর - wait outside (ওয়েট আউটসাইড)
15.ওপরে যাও - Go up (গো আপ)
16. নিচে যাও - Go down (গো ডাউন)
17.নরকে যাও - Go to hell (গো টু হেল)
18. নেমে যাও - Get down (গেট ডাউন)
19.ভালো করে পরিষ্কার করো - Clean properly (ক্লীন প্রোপারলি)
উপরোক্ত বাক্যগুলো ছোট ছোট হলেও এগুলো পূর্ণাঙ্গ বাক্য।কেননা এগুলোতে ক্রিয়া যথাক্রমে আছে।কর্তা Under stood কারণ আদেশ সূচকবাক্য (you) তুমি উহ্য থাকে। নিজের মনে কর্তা ভেবে নিতে হয়।
আরো মজার মজার ইংরেজি জানতে আমাদের সাইটটির সাথে থাকুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন